বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগরে শারমিন ব্রিকস থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১১২০ বার পড়া হয়েছে
মুরাদনগরে শারমিন ব্রিকস থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

সাজ্জাদ হোসেন শিমুল:

কুমিল্লার মুরাদনগরে মোমেন মিয়া (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নিহত শ্রমিক মোমেন মিয়া উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও শারমিন ব্রিকসের (ইঞ্জিন মিস্ত্রী)।

সোমবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ এলাকার শারমিন ব্রিক ফিল্ড নামে এক ইটভাটার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত মোমেনের বড় ভাই এরশাদের দাবি তার ভাই গত রবিবার বিকেলে সুস্থ—স্বাভাবিক ভাবে অন্যান্য দিনের মতো ব্রিক ফিল্ডে কাজে গেছে। তাই তারা মোমেনের মৃত্যুটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না। তাদের দাবি সঠিক ভাবে তদন্ত করলে আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ রেড়িয়ে আসবে।

এদিকে নিহত শ্রমিক মোমেনের মৃত্যুর ব্যাপারে মুঠোফোনে বারবার চেষ্টা করেও শারমিন ব্রিকসের মালিক পক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, শারমিন ব্রিক ফিল্ডের একটি কক্ষে মোমেন মিয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com