বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগরে রাষ্ট্রীয় মযার্দায় মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের দাফন সম্পন্ন

  • আপডেটের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১১৭৪ বার পড়া হয়েছে
মুরাদনগরে রাষ্ট্রীয় মযার্দায় মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের দাফন সম্পন্ন
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরায় বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যাক্তিত্ব আব্দুর রউফ ওরফে মামুন সরকারের দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি উপজেলা বাঙ্গরাবাজার থানাধীন মকলিশপুর সরকার বাড়ীর মৃত মৌলভী আব্দুর রাজ্জাক সরকারের ছেলে।
সোমবার বিকেলে মকলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মুরাদনগর উপজেলা প্রশানের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন এর নেতৃত্বে বাঙ্গরা বাজার থানা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা মামুন সরকার কে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযুদ্ধা আব্দুর রউফ ওরফে মামুন সরকারকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে আব্দুর রউফ ওরফে মামুন সরকারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com