বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৬২৯ বার পড়া হয়েছে
মুরাদনগরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার মুরাদনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচি আরম্ভ করেন নেতাকর্মিরা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের কবি কাজী নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন আল রশিদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সহ-সাভাপতি গোলাম ফারুক রানা, যুবলীগ নেতা আরিফুল ইসলাম শাহেদ, মোর্শেদ খাঁন, হুমায়ন কবির, সাজাহান খাঁন বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরি, যুবলীগ নেতা রাজন আহম্মেদ রাজু, জহিরুল ইসলাম জুয়েল, ওমর ফারুক দেলোয়ার, জাহাঙ্গীর আলম সরকার, শাহেদুল হক সুজন, আরাফাত বাবু, এনামুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা, বৃক্ষ রোপন, বিনামূল্যে চিকিৎসা সেবা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগের নেতাকর্মিরা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com