বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে মরহুম ফারুক চৌধূরী স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৯৩৭ বার পড়া হয়েছে
মুরাদনগরে মরহুম ফারুক চৌধূরী স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন শিমুলঃ

বাঙ্গরা বাজার থানা যুবলীগ ব্যাডমিন্টন দলকে ২-০ গেমে পরাজিত করে কুমিল্লার মুরাদনগরে মহান বিজয় দিবস উপলক্ষে ১২ দলীয় মরহুম ফারুক চৌধূরী স্মৃতি গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০-২১ এর চ্যাম্পিয়ন হয়েছে মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতি।

শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মুরাদনগর উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ডে মরহুম ফারুক চৌধূরী স্মৃতি সংসদের আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মরহুম ফারুক চৌধূরীর বড় ভাই কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য ও মুরাদনগর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিবল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

মুরাদনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আরিফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার বিষ্ণু, মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ ফরিদ উদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ আলহাজ্ব উদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি আহসান হাবীব শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রহিম পারভেস, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, মুরাদনগর পল্লী বিদ্যুৎ সমিতি ব্যাডমিন্টন দলের টিম ম্যানেজার মোঃ নুওে আলম, মোঃ আলী প্রমুখ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com