বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ৭ চালকসহ ১ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৫৫৮৪ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে ৭ জন চালকসহ ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুর রহমান।

অভিযানে নিষিদ্ধ হর্ণ ব্যবহার করার জন্য ২ বাস চালককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ২ টি মামলায় ৪ হাজার টাকা, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ৩ বাস চালককে ৩টি মামলায় ৭ হাজার টাকা, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ১ জন ব্যবসায়ীকে ১ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ২ জন ট্রাক চালককে ২টি মামলায় ২০ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন ।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালতের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com