বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
তিতাসের অকুতোভয় কলম সৈনিক; অপপ্রচার ও জুলুমের বিরুদ্ধে এক অপরাজেয় কণ্ঠস্বর সাকিব হোসেইন সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রমজানে দইয়ের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্ষুদ্র ব্যবসায়ী ইউসুফ দে‌বিদ্বারে পাগলা কুকু‌রের কাম‌ড়ে দুইদিনে আহত চব্বিশ মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ মুরাদনগরে ৯ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মুকুল

মুরাদনগরে ভারত থেকে চোরাই পথে আসছে চিনি

  • আপডেটের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭২৩ বার পড়া হয়েছে
  • নিজিস্ব প্রতিবেদক:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ পথে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকা মূল্যের চিনি আসছে ভারতীয় সিমান্তবর্তী এলাকা

ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার নয়নপুর এলাকা দিয়ে। সেসব চিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার ও বাঙ্গরা বাজার এলাকা থেকে বিক্রি হচ্ছে পার্শবর্তী উপজেলার দেবিদ্বার, তিতাস, মেঘনা, হোমান, নবীনগর, বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন বাজারে। অবৈধভাবে এসব চিনি আসায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব, অন্যদিকে দেশের চিনি শিল্পে ঘটছে ব্যাপক ক্ষতি।

সরেজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরের প্রয়াত হাজী শুক্কুর আলীর ছোট ছেলে জামাল বাহিনীর ১৭ সদস্য বিশিষ্টি একটি চোরাকারবারি চক্র নিয়ন্ত্রণ করছে এসব চিনি ক্রয়-বিক্রয়।

চক্রটি প্রতিদিন কমপক্ষে শতাধিক পিকআপে করে অবৈধ পথে নিয়ে আসা এসব ভারতীয় চিনি বিক্রয় করছে প্রশাসনের নাকের ডগায়।

অন্যদিকে দেশের বাজারের তুলনায় দাম কমে পাওয়ায় এ চিনির কারবার বেড়েই চলেছে এবং স্থানীয় বাজারসহ জেলার অধিকাংশ বাজারে ওই চিনিতে সয়লাব হয়ে গেছে বলে দাবি স্থানীয় সচেতন মহলের।

স্থানীয় সচেতন নাগরিকেরা বলছে, এতে এক শ্রেণির মানুষ লাভবান হলেও দেশীয় চিনিশিল্প হুমকির মুখে পড়ছে। সেই সঙ্গে দ্রুত এই চোরাচালান বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।

নাম প্রকাশে অনিইচ্ছুক এক প্রাইকারি ব্যবসায়ী জানান, চোরাকারবারীর প্রধান জামাল উদ্দিন বিজিবির ভূয়া অকশেনের কাগজ তৈরী করে থানা এবং হাইওয়ে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ধোঁকা দিয়ে মূলত এসব চিনির বস্তা পরির্বতন করে বাজারে বিক্রি করছে। বিভিন্ন সময় পুলিশ এসব চিনির পিকআপ আটক করলেও বিজিবির ভূয়া কাগজ দেখিয়ে পার পেয়ে যায় জামাল।

ব্যবসায়ী মানিক পোদ্দার বলেন, বাজারের চিনির তুলনায় ভারতীয় চিনির প্রতি বস্তায় ৭-৮শত টাকা ব্যবধান হওয়ায় দেশীয় চিনি কেউ এখন আর কিনতে চায় না। কেউ কেউ আবার ভারতীয় চিনির বস্তা পরিবর্তন করে দেশীয় চিনি বলে বেশি দামে বিক্রয় করছে। মূলত প্রশাসনের কোন ধরনের তৎপরতা না থাকায় বাজারে খোলামেলাই মিলছে এসব চিনি। বর্তমানে মুরাদনগর উপজেলার সকল বাজারের চিনি মানেই ভারতীয় চিনি, দেশীয় চিনির কোন অস্তিত্বিই নেই এখন বাজারে।

অভিযুক্ত চোরাকারবারি সিন্ডিকেটের প্রধান জামাল উদ্দিন বলেন, ভারতীয় চিনি এসব কোম্পানীগঞ্জ বাজারে পাওয়া যায় আমি বিক্রি করি না। আগে অকশনে ভারতীয় কিছু চিনি পেতাম সেগুলো আমি বিক্রি করতাম এখন আর অকশনে পাই না তাই বিক্রিও করি না। আর আমার যে গোডাউন গুলো রয়েছে সেগুলোতে চাল রাখি, চিনি না।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী দুজনেই একসুরে গলা মিলিয়ে বলেন, ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চিনির ব্যাপারে আমরা কিছুই জানি না।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনী বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি সত্যি হলে অচিরেই মোবাইল কোর্টের মাধ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
slot gacor
divinegc.com
mimislot
ayssports.org
Slot Gacor
mimislot
Social Media Strategy
suburmajuteknik.co.id
babaslot
mimislot
palabraenpie.org
slot88

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

mimi slot gacor

berita slot gacor terkini

www.drygmt.com

slot gacor

saliayi.com/

Validasi Berita

Pantau Info

Kilas Opini

MIMISLOT





Mimislot

slot gacor