বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে বোনকে মারধর প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৬৩৫ বার পড়া হয়েছে
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে গাছ থেকে আম পারা কে কেন্দ্র করে বোন কে মারধরের প্রতিবাদ করায় প্রতিবন্ধী ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ।

রবিবার দুপুরে উপজেলার যাত্রপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রতিবন্ধী সেলিম মিয়া (৩৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন।
ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে মুরাদনগর থানা পুলিশ।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি।

নিহত প্রতিবন্ধী সেলিম মিয়ার বোন অরুনা বেগম জানান, রবিবার সকাল ৮ টার দিকে তার ছেলে ৯ বছর বয়সী মাশরাফির সাথে গাছ থেকে আমপারা কে কেন্দ্র করে মোচাগড়া গ্রামের বশির আহম্মেদের ছেলে জুনায়েদ এর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জুনায়েদ অরুনা বেগমের চোখে আঘাত করে গুরুতর জখম করে। পরে অরুনা বেগম কে সেখান থেকে উদ্ধার করে তার প্রতিবন্ধী ভাই সেলিম মিয়া চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যায়।

চিকিৎসা শেষে ঐদিন দুপুর ১টার দিকে সেলিম মিয়া বাড়িতে ফিরে বোনের মারধরের প্রতিবাদ করায় মোচাগড়া গ্রামের বশিরের ছেলে জুনায়েদ (১৫), জসিমের ছেলে আরিফ (৩০), ইয়ার হোসেনের ছেলে ছোটন (১৬), সিরাজ মাওলার ছেলে তাজু (৪০), মিস্টার চেয়ারম্যান এর ছেলে রিফাত (২৮), প্রবাসী আলম মিয়ার ছেলে নুর নবী (১৪) সহ ১৫ থেকে ২০ জন মিলে তাকে দেশীয় লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর যখন করে। মারধরের একপর্যায়ে সেলিম মিয়ার অবস্থা বেগতিক দেখে অভিযুক্তদের পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ বলা যাবে।

এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com