বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয় ‘প্রতিভা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে ভালোবাসা, আনন্দ ও অন্তর্ভুক্তির বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘প্রতিভা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয়’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (২০ অক্টোবর) সকালে মুরাদনগর সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা পর্ব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা বিকাশ ও আত্মসম্মান প্রতিষ্ঠায় ‘প্রতিভা স্কুল’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয়টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, শারীরিক সক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুর রহমান বলেন, “এই শিশুরাই আমাদের অনুপ্রেরণা। তাদের প্রতিটি হাসি আমাদের সমাজে আশার আলো ছড়িয়ে দেয়।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com