বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে বিট পুলিশিং সক্রান্তে মতবিনিময় ও নবাগত ওসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৮ বার পড়া হয়েছে
মুরাদনগরে বিট পুলিশিং সক্রান্তে মতবিনিময় ও নবাগত ওসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগরে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় ও মুরাদনগর থানার নবাগত অফিসার ইনচার্জের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থানা পুলিশের আয়োজনে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

মুরাদনগর সদরের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার নবাগত অফিসার ইনচার্জ সাদেকুর রহমান।

এসময় ওসি সাদিকুর রহমান বলেন, পুলিশ ইচ্ছে করলে একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রতিটি সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি সমাজ থেকে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করা যায় তাহলে শীগ্রই আমরা সুন্দর একটি সমাজ এবং দেশ উপহার দিতে পারবো। তাই সকলের দরকার নিজ নিজ অবস্থান থেকে সমাজকে সুন্দর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আর এ উপজেলাকে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ মুক্ত করতে অংশীদার হিসেবে কাজ করবে মুরাদনগর থানা পুলিশ। আপনারা পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মুরাদনগর থানা পুলিশ আপনাদের সেবা দিতে সবসময় প্রস্তুত।

উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, এসআই আবু হেনা মোঃ মোস্তাফা রেজা, ইউপি সদস্য ইদ্রিস মিয়া, স্থানীয় মুরব্বি হাজী আবদুর রশিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, আঃ বারেক, ইউপি সচিব রফিকুল ইসলাম প্রমুখ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com