বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে বাবার হাতে শিশুপুত্র খুন

  • আপডেটের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০৬ বার পড়া হয়েছে
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৬ মাসের শিশু পুত্র সন্তান আব্দুল্লাহকে গলাটিপ হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক পিতা ক্বারী আবু নাইমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক পিতা ক্বারী আবু নাইম উপজেলা সদর উত্তর পাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহনের শুরু থেকে আবু নাইম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিলো। পূর্বেও শিশুটিকে একবার গলা টিপে হত্যারও চেষ্টা করে ছিলো সে। এনিয়ে সৃষ্ট পারিবারিক কলহ মেটাতে কয়েকবার সামাজিক ভাবে চেষ্টাও করা হয়েছে।

নিহত আবদুল্লাহর মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীই আমার সন্তানকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। তিনি আরো বলেন, গতকাল থেকে আমার ছেলে আব্দুল্লার জ্বর অনুভব হচ্ছিলো। সকালে আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাকা আমি নিয়ে যাচ্ছি। বলে আব্দুল্লাহকে একা নিয়ে চলে যায়। পড়ে মোবাইল ফোন বন্ধ করে ফেলে। তার সাথে আর আমি যোগাযোগ করতে পারিনা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে আমার ছেলে মৃত অবস্থায় নিয়ে আসে এবং বাড়িতে ফেলে চলে যায়। এ সময় আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদু রহমান বলেন, সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাইমে আটক করা হয়েছে। শিশুটির সুরতহাল শেষে মৃত্যুর কারন জানতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরন করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com