
নিজস্ব প্রতিবেদক, বাঙ্গরা:
কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ তুহিনকে শনিবার রাতে গ্রেপ্তার করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।