বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় সরকারি কর্মকর্তা- কর্মচারীরা

  • আপডেটের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫২১ বার পড়া হয়েছে
মুরাদনগরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাস্তায় সরকারি কর্মকর্তা- কর্মচারীরা

সাজ্জাদ হোসেন শিমুলঃ

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানববন্ধন করেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিজ নিজ অফিসের ব্যানারে সমবেত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার ও শিক্ষক নেতা রেবেকা সুলতানা। এ সময় বক্তারা বলেন, পৃথিবীর সব দেশেই ভাস্কর্য রয়েছে, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। একটি মহল অপব্যাখ্যা দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী কথা বলছেন। তাদের বুঝা উচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের মানুষের আবেগের সাথে মিশে আছেন। দেশের ইতিহাস ও ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে সঠিক ভাবে প্রতিয়মান করতে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিনির্মাণে কোন বিকল্প নেই। সমবেত সকল শ্রেণি-পেশার মানুষের দাবি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পক্ষে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হাসান, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার প্রমুখ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com