বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান: স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:

  • আপডেটের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৮০৩ বার পড়া হয়েছে
মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান: স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:

সাজ্জাদ হোসেন শিমুলঃ

কুমিল্লার মুরাদনগরে নাজমুল নামের এক দশম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুইটি হাতলসহ একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা প্রদান করেছে মানব সেবায় মি. ফান নামের একটি সংগঠন। ফলে ৪ কিলোমিটার পথ পায়ে হেটে আর বিদ্যালয়ে যে১তে হবেনা নাজমুলেন।

সোমবার সকালে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা নাজমুলের বাড়ীতে উপস্থিত হয়ে দু’টি হাতল ও একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা তার হাতে তুলে দেন। প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুল উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নবী মিয়ার ছেলে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপের সদস্যদের কাছ থেকে অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যায় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্যরা। শুরু হয় দেশ-বিদেশে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ।

আর সেই অর্থ দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন সেই সব অসহায় মানুষগুলোর পাশে। তারই ধারাবাহিকতায় সংগঠনের এক সদস্যর কাছ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলের ৪ কিলোমিটার পথ পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার খবর পেয়ে হাতল ও একটি রিক্সা নিয়ে তার পাশে দাঁড়ান।

ইতিপূর্বে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামে অসহায় মা ও মেয়েকে থাকার জন্য তৈরি করে দিয়েছে একটি নতুন ঘর। তার কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে উপজেলার শুশুন্ডা দক্ষিণ দিলালাপুর গ্রামের আরো এক অসহায় মা ও ছেলেকে দেয়া হয় নতুন ঘর। তার কিছু দিন মধ্যে উপজেলা সদর এলাকার উত্তরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ খলিল মিয়াকেও দেয়া হয় একটি ঘর। আর এসব ঘর গুলোর নাম দেয়া হচ্ছে ‘ছায়ানীড়’।

এছাড়াও এলাকায় বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে তারা অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া, শীতবস্ত্র বিতরণ, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এতিম ছাত্রদের পোশাক প্রদানসহ জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিদের নিজ খরচে রক্ত প্রদানও করে আসছে এই সংগঠনের সদস্যরা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com