
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সম্রাট (৩৫) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার সাবেক সহ-সভাপতি।
পুলিশ সুত্রে জানা যায়, নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আটককৃত সম্রাট কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।