বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ মামলার আসামীসহ গ্রেফতার-৩

  • আপডেটের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৩৪০ বার পড়া হয়েছে
মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে ১৮ মামলার আসামীসহ গ্রেফতার—৩

সাজ্জাদ হোসেন শিমুল:

কুমিল্লার মুরাদনগর উপজেলার পাশ^বতীর্ তিতাস থানার তালিকাভূক্ত অস্ত্র, ডাকাতি ও অপহরণসহ ১৮টি মামলার আসামী মেহেদী মামুন ওরফে ডাকাত মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ৫টি মামলার আসামী রকিবুল ওরফে বুলেট ও সহযোগি রিপন হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের আব্দুল মতিন ভান্ডারীর ছেলে মেহেদী মামুন ওরফে ডাকাত মামুন (৩৫), একই গ্রামের জাকির হোসেনের ছেলে সহযোগি রিপন হোসেন (৩০) ও নারান্দিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রকিবুল ওরফে বুলেট (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রাস্তা অবরোধ করে ও উপজেলার জাহাপুর, ছালিয়াকান্দি ইউনিয়ন এলাকায় ডাকাতি করে আসছিল। মঙ্গলবার রাতে সুবিলারচর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে এসআই মোর্শেদ আলম, হামিদুল ইসলামসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৩টি রামদা ও ৩টি ছোড়াসহ তাদেরকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলা থেকে চিি‎হ্নত ডাকাত দলের সদস্যদের নিয়ে এ এলাকায় ডাকাতি করে আসছিল। অবশেষে তারা পুলিশের জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com