বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করায় যুবলীগ সভাপতির মাথা ফাটালো মাদকসেবীরা

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৬৫৪ বার পড়া হয়েছে
যুবলীগ সভাপতির মাথা ফাটালো মাদকসেবীরা

মো. হাবিবুর রহমান


কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানের বিরুদ্ধে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ করায় ক্ষীপ্ত হয়ে একই ইউনিয়নের যুবলীগ সভাপতি কুদ্দুস মিয়া ও তার ভাই খলিলুর রহমানের মাথা ফাটিয়ে দিয়েছে মাদকসেবী দুর্বৃত্তরা। শনিবার বিকেলে কাজিয়াতল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।


আহতরা শনিবার সন্ধ্যায় মুরাদনগর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আবারো আরেক দফা হামলা করা হয়। এ বিষয়ে শনিবার রাতে দারোরা ইউনিয়ন যুবলীগ সভাপতি কুদ্দুস মিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহানসহ ২০ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ করেছে। রোববার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেয়ারম্যান শাহজাহানের সমর্থকরা এলাকায় মহড়া দিচ্ছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।


দারোরা ইউনিয়ন যুবলীগ সভাপতি কুদ্দুস মিয়া বলেন, দারোরা ইউনিয়নে ভূয়া প্রকল্প দেখিয়ে এবং কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমিসহ আমার অনুগতরা এর প্রতিবাদ করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় সে এলাকার মাদকসেবীদের সংঘবদ্ধ করে অতর্কিতে এ হামলা চালায়।

উক্ত বিষয়ে দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।


মুরাদনগর থানার ওসি মনজুর আলম অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com