বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা: আটক ১

  • আপডেটের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ১০৯৮ বার পড়া হয়েছে
মুরাদনগরে চালকের গলা কেটে অটো ছিনতাইয়ের চেষ্টা: আটক ১

সাজ্জাদ হোসেন শিমুল:

কুমিল্লার মুরাদনগরে চালকের গলা কেটে হত্যার চেষ্টা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে।

অটো চালক দেলোয়ার হোসেন ওরফে ভূলু (২৪) উপজেলার যাত্রাপুর গ্রামের মোঃ মনিরুল হকের ছেলে। অপরদিকে আটককৃত সাইফুল ইসলাম (২০) একই গ্রামের শান মিয়ার ছেলে।

পুলিশ ও চালক ভূলুর পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে অটো চালক ভূলুর পূর্ব পরিচিত সাইফুল ইসলাম তার সঙ্গীয় আরো দুই বন্ধু সদরের আলীরচর যাওয়ার কথা বলে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। পরে উপজেলা সদর ইউনিয়নের ধনীরামপুর পশ্চিম পাড়া এলাকার একটি নির্জন সড়কে গিয়ে জোরপূর্বক সাইফুল ও তার সঙ্গীরা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে সাইফুল তার হাতে থাকা ছুরি দিয়ে ভুলুর গলায় ও হাতে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তিনজনের মধ্যে সাইফুল কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে তারা আশঙ্কাজনক অবস্থায় ভূলুকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের একজনকে আটক করেছি। সে অটো চালক ভুলুকে ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করতে গিয়ে নিজেও আহত হয়েছে। তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com