বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আল আমিন গ্রেপ্তার

মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু

  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কচুরিপানা আবদ্ধ গোমতী নদীর একাংশ পুনরায় সচল করতে শুরু হয়েছে যান্ত্রিক পরিষ্কার অভিযান। বছরের পর বছর অবরুদ্ধ অবস্থার অবসান ঘটিয়ে নদীর প্রাণ ফিরিয়ে আনতে আধুনিক হারভেস্টার মেশিনের সহায়তায় কচুরিপানা সরানোর কার্যক্রম উদ্বোধন করে উপজেলা প্রশাসন।

সোমবার বিকালে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও আবদুর রহমান বলেন, প্রযুক্তির সহায়তায় গোমতী নদীকে আবারও তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। এ উদ্যোগ নদী উদ্ধার ও পরিবেশ রক্ষার নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি আরো বলেন, প্রথম ধাপে ভুবনঘর এলাকায় কাজ শুরু হলেও, পর্যায়ক্রমে পুরো গোমতী নদীজুড়েই এ অভিযান চলবে। পাশাপাশি নদী দখল, দূষণ ও বর্জ্য ফেলা রোধে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ব্যবহৃত হারভেস্টার মেশিন প্রতিদিন কয়েক টন কচুরিপানা অপসারণে সক্ষম। এর ফলে নদীর পানি প্রবাহ দ্রুত স্বাভাবিক হবে এবং নদীপাড়ের জীববৈচিত্র‍্য ও পরিবেশ ফিরবে পূর্বাবস্থায়।

স্থানীয়রা বলেন, নদীটি আবার সচল হবে শুনে আমরা দারুণ আনন্দিত। সেচের পানি পাব, মাছ ধরা ফিরে আসবে এসব আমাদের জীবিকার সঙ্গে জড়িত।

পরিবেশবাদী সংগঠনের সদস্যরা মনে করছেন, এ ধরনের প্রযুক্তিগত উদ্যোগ নদী পুনরুদ্ধারের পাশাপাশি কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot