বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে খুৎবার আযান নিয়ে সংঘর্ষ: নিহত ১

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫১৬ বার পড়া হয়েছে
মুরাদনগরে খুৎবার আযান নিয়ে সংঘর্ষ: নিহত ১

সাজ্জাদ হোসেন শিমুল:

কুমিল্লার মুরাদনগরে জুম্মার খুৎবার আজান দেওয়াকে কেন্দ্রকরে মুসল্লিদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু হানিফ খাঁন (৩৮) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত আবু হানিফ খান (৩৮) বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।

গুরুতর আহতরা হলেন একই এলাকার মোতালেব খানের ছেলে ইমন খান (২৪) ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের (৪৮)। এসময় আরো আহত হন ইব্রাহীম, বায়েজীদ, হাবিব খান।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে বয়ান শেষে মুয়াজ্জিন খুৎবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে সুন্নি ও রেজভি দুগ্রুপে ভাগ হয়ে যায়। এ সময় রেজভি ভক্তরা দাবী করেন মসজিদের বাহিরে খুৎবার আজান দিতে হবে। এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় রেজভী গ্রুপের আবুল কালাম ওরফে ডিজে কালামসহ কয়েকজন ধারালো ছোরা নিয়ে সুন্নী মুসুল্লীদের উপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়। স্থানীয়রা হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার হানিফ খানকে মৃত ঘোষনা করেন।

আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় প্রেরণ করেন।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com