বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে করোনায় আক্রান্ত শিক্ষা সচিবের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার ৭ অক্টোবর এই সচিবের করোনা রিপোর্ট পজিটিভ ফলাফল আসে।

বৃহস্পতিবারে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের তথ্যটি নিশ্চিত করেছেন।

সচিব মহোদয় করোনা রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন।

শিক্ষা সচিবের অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য কামনায় শুক্রবারে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল সরকারি কলেজ জামে মসজিদে এক দোয়ার আয়োজন করা হয়। শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেনের সাবেক ব্যক্তিগত সহকারী ও বর্তমানে শ্রীকাইল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সুমন মিয়ার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার, সহকারি অধ্যাপক লুৎফর রহমান, দেওয়ান মোঃ নকিবুল হুদা, প্রভাষক কামরুল হাছান মিকাইল, জাহাঙ্গীর আলম, মোঃ কারুল হাছান, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কালগড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার হোসেন, সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিসার (অবঃ) হাবিবুর রহমান, শ্রীকাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নায়েব আলী, সাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি এম আমিনুল ইসলাম শাহজাহান, শ্রীকাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, মুরাদনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি এম কে আই জাবেদ, শ্রীকাইল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, ছাত্রলীগ নেতা আলমগীর বেগ, আলমগীর হোসেন, খাইরুল হাসান সুপ্ত প্রমূখ।

মোঃ মাহবুব হোসেন গত ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসাবে যোগদান করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) হিসাবে দায়িত্ব পালন করেছেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com