বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭২২ বার পড়া হয়েছে
মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার মুরাদনগরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন হাটাস-চাপৈর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় গত ৩ বছর ধরে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। আর এতে করে আশ-পাশের সকল জমির পার ভেঙ্গে পরছে সেই ড্রেজার গর্তে। যা পরবর্তীতে নাম মাত্র টাকা দিয়ে ক্রয় করে নেন সেইসব ফসলি জমি। আর কেউ যদি জমি বিক্রয় করতে না চায় তাহলে রাতের আধারে জোর করে কেটে নেওয়া হয় সেই জমির মাটি।

স্থানীয় কৃষকরা আরো জানান, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার খৈয়াখালী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ইউসুফ আলী তার জমির পাশে বসানো অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করে। তার এই লিখিত অভিযোগের পরও অবৈধ ড্রেজার বন্ধ না করায় আমাদের এই মানববন্ধন কর্মসূচি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি আমরা তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে, দ্রুত অভিযান চালিয়ে ড্রেজার বন্ধসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খুব দ্রুতই আমার লোকজন পাঠিয়ে খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতা অবস্থায় আছি।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com