বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মা হচ্ছেন আনুশকা শর্মা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৮৬১ বার পড়া হয়েছে
মা হচ্ছেন আনুশকা শর্মা
মা হচ্ছেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্কঃ

দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও কেউ স্বীকার করেননি। অবশ্য চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন বহুদিন। তাই গুঞ্জন চাউর হয়েছিল, সন্তানসম্ভবা এ অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো। মা হতে চলেছেন এ ডিভা।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে আনুশকা শর্মা ও বিরাট কোহলি এ খবর প্রকাশ্যে আনেন। সেখানে হাস্যোজ্জ্বল যুগলের ছবিও শেয়ার করা হয়। লেখেন, ২০২১ সালের জানুয়ারিতে মা হচ্ছেন আনুশকা।

২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দুই দিগন্তের তারকা আনুশকা শর্মা ও বিরাট কোহলি। এ যুগল প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। একে অন্যের শক্তির উৎস এ তারকা-যুগল।

২০১৮ সালে মুক্তি পায় আনুশকা শর্মার সর্বশেষ সিনেমা ‘জিরো’। বক্স অফিসে আক্ষরিক অর্থেই জিরো হয়েছিল এই সিনেমা। যদিও তাঁর সেরেব্রাল পালসি রোগে ভোগা বিজ্ঞানী আফিয়া ইউসুফজাই ভিন্দার চরিত্রটি দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। এরপর আর বড়পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর। তবে নিয়মিত প্রযোজনা করছেন এ সুন্দরী। সংবাদঃ এন টিভি


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com