বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

মহামারিতে বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৮৩৩ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

অতীতের সকল রেকর্ড অতিক্রম করে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বিশ্ব।

করোনায় গতকালের রেকর্ড ভেঙে আজও বিশ্বে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ১০ হাজার ৯শ’ ৬৯ জন। সপ্তাহের ব্যবধানে আবারও একদিনে শনাক্ত ৬ লাখ ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে গেল মে মাসের পর বুধবার একদিনে মৃত্যু এক হাজার ৯শ’ জনের বেশি। দেশটির গত কয়েকদিনে সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন। কানসাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মিনেসোটায় সব বিনোদন কেন্দ্র, জিম এবং রেস্টুরেন্টগুলো বন্ধের নির্দেশ দিয়েছে গভর্নর। নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন মেয়র বিল ডে ব্লাজিও।

যুক্তরাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৫শ’ ২৯ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ৫৩ হাজার ২৭০। আর করোনা আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩০ হাজার ৩৪১ জন।

এদিকে, ব্রাজিল এবং ইতালিতে গেল একদিনে মৃত্যু সাড়ে ৭শ’র বেশি। পাশাপাশি পোল্যান্ডে গেল একদিনে মৃত্যুর সংখ্যা বেড়েছে। বুধবার দেশটিতে ৬শ’ ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ভারতে একদিনে ৫শ’ ৮৭ জন প্রাণ হারিয়েছেন। সংক্রমণ বেড়েছে জাপান এবং দক্ষিণ কোরিয়াতেও। এছাড়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের দেশ সামোয়াতে প্রথম একজন শনাক্ত হয়েছে।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন। আর সারা বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৪ হাজার ৫৯৮ জনের। এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৯২২ জন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com