বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ১২ জেলে ট্রলারে ডাকাতি!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ১২ জেলে ট্রলারে ডাকাতি!
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে ১২ জেলে ট্রলারে ডাকাতি!

মোঃ ছিদ্দিক, ভোলা প্রতিনিধিঃ

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ১২ টি জেলে ট্রেলারে গভীর রাতে ডাকাত বাহিনী হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে ইলিশ মাছ, নগদ টাকা, মোবাইল সহ মালামাল লুট করে নিয়ে যায়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী জেলেরা শশীগঞ্জ মাছ ঘাটে এসে এঘটনা জানায়। ডাকাত কবলিত জেলে হান্নান মাঝী ও ফারুক মাঝী জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে ৩ টা পর্যন্ত তজুমদ্দিনের চরমোজাম্মেল ও বাসনভাঙ্গা এলাকার নদীতে মাছ ধরারত জেলে নৌকায় ১০/১৫ জনের ডাকাত বাহিনী হামলা ও লুটপাট চালায়।

এসময় এলোপাতারি পিটিয়ে রিপন মাঝী, রুবেল মাঝী, আলাউদ্দিন মাঝী, নিরব মাঝী, মাইনুদ্দিন মাঝী, ইসমাইল মাঝী,আশরাফ মাঝী ও শাহাবুদ্দিন মাঝী সহ ১২ টি নৌকার ইলিশ মাছ, মোবাইল, নগদ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

জেলেরা আরো জানায় ফোরকার ও সেকু বাহিনী মেঘনায় জলদস্যুতায় সক্রিয় রয়েছে। রাতে মেঘনায় টহলের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন জেলেরা। তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুনর রশিদ বলেন, ডাকাতির সময় কেউ তাদেরকে অবহিত করেনি। সকালে তারা নদীতে টহলে নেমেছেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com