বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ভাষা সৈনিক আলী তাহের মজুমদার আর নেই

  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৭৭০ বার পড়া হয়েছে
ভাষা সৈনিক আলী তাহের মজুমদার আর নেই

ডেস্ক রিপোর্টঃ

মারা গেছেন ভাষা সৈ‌নিক আলী তা‌হের মজুমদার। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চানপু‌রের নিজ বা‌ড়ি‌তে শনিবার সকাল ৭ টায় বার্ধক‌্যজ‌নিত কার‌ণে শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেছেন।

আলী তাহের মজুমদারের জন্ম ১৯১৭ সালের ১২ ফেব্রুয়ারি (সনদ অনুযায়ী)। বাবার নাম চারু মজুমদার, মা সাবানী বিবি। পরিবারে পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়।

অতীতের ভাষা আন্দোলনের বিষয়ে সাক্ষাৎকারের কিছু অংশ: ১৯৫২ সালে ভাষা আন্দোলন সম্পর্কে তিনি বলেন, ‘কুমিল্লায় মূলত ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৮ সালে। পাকিস্তানের জিন্নাহ সাহেব যখন ঢাকায় এসে বললেন, উর্দুই হবে এ দেশের একমাত্র রাষ্ট্রভাষা। তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিন্নাহর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।’

তিনি বলেন, ‘১৯৪৮ সালে কুমিল্লা শহরের দক্ষিণ দিক থেকে উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে একটি মিছিল আসে। এ খরব শুনে যুবলীগ ও তমুদ্দীন মজলিসের কর্মীরা এবং কুমিল্লার স্কুল কলেজের ছাত্ররা পাল্টা মিছিল বের করেন। এই মিছিলে তারা উর্দু ভাষার বিপক্ষে প্রতিবাদ জানান। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়। এতে বেশ ক’জন আহত হন।’

‘ফলে উর্দু ভাষার পক্ষে মিছিলকারীরা ঐ সময় কুমিল্লা শহরে প্রবেশ করা সম্ভব হয়নি। পরবর্তী পর্যায়ে ঢাকা ও কুমিল্লায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রায় মিছিল হতো। আর এই আন্দোলনের পূর্ণাঙ্গ রূপধারন করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে।’

তাহের মজুমদার আরও বলেন, ‘অতীন্দ্র মোহন রায় এসে আমাদের উদ্দেশ্যে বলেন, যে ঢাকায় পুলিশের গুলিতে রফিক, জব্বার ও বরকত সহ আরও অনেকে নিহত হয়েছেন। এই কথা শোনার পর আমিসহ অনেকে কুমিল্লার সকল স্কুল, কলেজের ছাত্রদেরকে ভাষা আন্দোলনে ঝাপিয়ে পরার আহ্বান জানাই।’

তখন রাজগঞ্জ রাণীর বাজারসহ পুরো কুমিল্লায় ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ এই স্লোগান নিয়ে তারা কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। আর এই আন্দোলনের প্রতিটি স্তরে প্রধান ভূমিকায় সক্রিয় ছিলেন আলোচিত ভাষা সৈনিক আলী তাহের মজুমদার। আজ ভাষা আন্দোলনের দীর্ঘ বছর পরও মানবেতর জীবন যাপন করেছেন এই ভাষা সৈনিক।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com