বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪ তরুনী

  • আপডেটের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৫৪২ বার পড়া হয়েছে

সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল চার তরুনী। রোববার সকাল ১০টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

ফেরৎ আসা তরুনীরা হলেন,নারানগঞ্জ জেলার দক্ষিন স্বরুপকাঠি গ্রামের আবুল কালামের মেয়ে সোনিয়া আক্তার (২৮), নড়াইল জেলার লক্ষীপুর গ্রামের সারেজাহান কাজির মেয়ে আসমা আক্তার রুমা (২৭), ফরিদপুর জেলার ছাগলছিরা গ্রামের আজিজুল হক এর মেয়ে লিজা ওরফে সোহাগী (২৫), ঢাকার রুপগনগর এলাকার আব্দুর রাজ্জাক এর মেয়ে জেসমিন আক্তার (২৫)।

বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান কবির বলেন,দালালের খপ্পরে পড়ে দেড় বছর আগে অবৈধ পথে তারা ভারতে যায়। ভারতের গোয়ায় বাসা-বাড়িতে কাজ করার সময় তারা সে দেশের পুলিশের হাতে আটক হয়।পরে সেখান থেকে এআরজেড নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে চিঠি চালাচালি করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এদের জাষ্টিস কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।পরে এনজিও সংস্থা পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com