বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ভাগ্নিকে ধর্ষণ আপন খালু গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৭৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহের গৌরীপুরে আপন খালুর বিরুদ্ধে কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর অভিযুক্ত সোহাগ মিয়া (৩৪) এখন কারাগারে। গ্রেপ্তার সোহাগ মিয়া উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে থেকে সোহাগ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে ওই মেয়ের মা বাদী হয়ে সোহাগ মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, দুই বছর আগে সোহাগ মিয়া তার নিজের সন্তানদের দেখাশোনা করার জন্য স্ত্রীর আপন বড় বোনের ওই মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে সোহাগ মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে আসছেন। সম্প্রতি ওই কিশোরী তার মায়ের বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। কেন মায়ের বাড়িতে যাওয়া বন্ধ করেছে- বিষয়টি জানতে সোহাগ মিয়ার বাড়িতে যায় কিশোরীর মা। পরে সোহাগ মিয়ার বাড়িতে গিয়ে জানতে পারেন, তার কিশোরী মেয়ে তার খালুর দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। পরে ওই কিশোরীর মা গৌরীপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, আসামিকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com