বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শ্রমিক নির্যাতন, বেকারি সিলগালা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শ্রমিক নির্যাতন, বেকারি সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু শ্রমিক নির্যাতন, বেকারি সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশু শ্রমিক দিয়ে কাজ করানো ও নির্যাতনের অভিযোগে “ইসলামিয়া বেকারি” নামক একটি বেকারিকে সিলগালা এবং ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলার নারায়ণপুর বাইপাস এলাকার ইসলামিয়া বেকারিতে গত চারদিন আগে জুনাইদ নামে ১২ বছরের এক শিশু শ্রমিককে লোহার গরম রড দিয়ে আঘাতসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেন বেকারির প্রধান কারিগর সাবু মিয়া।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি স্থানীয় লোকজন ও সাংবাদিকদের নজরে এলে প্রশাসনকে অবহিত করা হয়। পরে বেকারিতে ভ্রাম্যমাণ আদালত চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মালিক মোঃ বায়েজিদকে থানায় নিয়ে আসা হয়।

নির্যাতনের শিকার কুমিল্লার শিশু জুনাইদ পুলিশকে জানায়, তিন দিন আগে কাউকে না জানিয়ে সে একটি ডিম ও বিস্কুট খেয়ে ফেলে। বিষয়টি জানতে পেরে কারিগর সাবু মিয়া তাকে অমানসিক নির্যাতন করে। এর আগেও কাজ না পারার অজুহাতে তার উপর নির্যাতন চালানো হতো।

তবে বেকারি মালিক মোঃ বায়েজিদ জানান, তিনি ওই শিশু শ্রমিককে কোনো ধরনের মারধর করেন নি। শিশুকে মারধরের বিষয়টি জানার পর তাকে চিকিৎসাও করানো হয়। অভিযুক্ত কারিগর সাবু মিয়াকে এ জন্য অনেক কটু কথা বলা হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রসুল আহমেদ নিজামী জানান, বেকারি কারিগর সাবু মিয়া ওই শিশুটিকে নির্যাতন করে। শিশুটির অভিভাবককে খবর দেয়া হয়েছে। তাঁদের পক্ষ থেকে অভিযোগ দিলে সে অনুযায়ি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com