বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৭১০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর তিতাস নদের উপর নির্মিত ব্রিজের নিচ থেকে ৪০উর্ধ এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শাহবাজপুর পুরাতন ব্রিজের নিচে এক বিকট শব্দ শুনতে পায় তারা। এমন সময় একটু দূরে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন এক ব্যাক্তি। তিনি দেখতে পায় একজন লোক পানিতে তলিয়ে যাচ্ছে। প্রথমে তিনি তার ব্যবহৃত নৌকা নিয়ে ছুটে যায় উদ্ধার করতে। পরে না পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের সরাইল টিমের সদস্যরা এসে খোজাখুজি করে অনেক সময়। তারা মাছ ধরার জাল দিয়েও চেষ্টা চালায় উদ্ধারের জন্য। না পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চায়।

বিকেল ৪টার দিকে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনা স্থলে পৌছে। তারা দুই ডুবুরির সহায়তায় ঘটনা স্থল থেকে ৪০উর্ধ এক ব্যাক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় অনেকেই বলছিলেন নিহত ব্যক্তি ওই এলাকার নয়। অন্য কোন এলাকার হয়ে থাকতে পারে।

সরাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রিয়াজ আলম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধারের চেষ্টা চালাই। কিন্তু কোথাও না পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাই।পরে তাদের ডুবুরি দলের সহায়তায় লাশ উদ্ধার করতে সক্ষম হই। তবে লাশের কোন পরিচয় আমরা জানতে পারি নাই। লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com