বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বাবলু আলী খানের রাজনৈতিক জীবনী

  • আপডেটের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ১৪৫২ বার পড়া হয়েছে
বাবলু আলী খানের রাজনৈতিক জীবনী

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কবিতীর্থ দৌলতপুর খাঁ বাড়ির কৃতি সন্তান জনাব বাবলু আলী খান। তিনি আলী আকবর খানের নাতি এবং কবি নজরুল ইসলামের প্রথম স্ত্রী আয়েশা খানম নার্গিসের ভাইপো।

বাবলু আলী খান একজন চৌকশ রাজনীতিবীদ, তিনি রাজনৈতিক জীবনে অনেক সুনাম অর্জন করেছে।

১৯৯৬ সাল থেকে ২০০৩ পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট হিসেবে জনগনের পাশে ছিলেন। পরবর্তীতে তিনি মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত। পরে মুরাদনগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত।

রাজনৈতিক জীবনে তার অনেক অবদান আছে মুরাদনগর উপজেলা ছাত্রলীগে। তিনি ১৯৯৬ সাল থেকে কুমিল্লা-৩ মুরাদনগর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর রাজনীতি করে আসছেন।

এছাড়াও বাবলু আলী খান নানান শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জরিত রয়েছে। তিনি নারগিস নজরুল বিদ্যা নিকেতন ও দৌলতপুর আলিম মাদরাসার আজীবন দাতা সদস্য। নজরুল নার্গীস স্মৃতি ফোরামের সেক্রেটারি এবং তিনি ২০১৪ সালে মুরাদনগর উপজেলার শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়।

বর্তমানে বাবলু আলী খান ৬নং বাঙ্গরা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক পদপ্রার্থী। তিনি এলাকার সর্বস্তরের জনগনের দোয়া কামনা করেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com