বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে ভাই বোনের রক্তাক্ত গলা কাটা লাশ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ১১২৫ বার পড়া হয়েছে
বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে ভাই বোনের রক্তাক্ত গলা কাটা লাশ উদ্ধার
বাঞ্ছারামপুরে খাটের নিচ থেকে ভাই বোনের রক্তাক্ত গলা কাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের নিজ ঘরের খাটের নিচ থেকে সিফা আক্তার ও কামরুল হাসান নামে দুই ভাই বোনের গলা কাটার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত দশটার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে, নিহত ২ কিশোর-কিশোরী ওই গ্রামের সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান। এদিকে ঘটনা জানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের সৌদি ফিরত প্রবাসি কামাল মিয়ার মেয়ে সে বাঞ্চারামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সিফা আক্তার এবং ছেলে সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কামরুল হাসানকে সোমবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার তার মেয়ে সিফাকে রান্না ঘরে রেখে ছেলের সন্ধানে বেরিয়ে যান।

পরে তারে ছেলের সন্ধান না পেয়ে বাড়িতে ফিরে এসো দেখেন মেয়ে সিফাও নিখোঁজ। নিখোজের প্রায় ৫ ঘন্টা পর তার বসত ঘরের ২ রুমের ২ খাটের নিচে রক্তাক্ত মরদেহ দেখতেপান পরিবারের লোকজন।
খবর পেয়ে পুলিশ এসে রাত ১০ টার দিকে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেন।

জানাযায়, ঘটনার পর থেকে নিহতের মামা বাদল পলাতক রয়েছেন, মামা কেন পলাতক সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, ঘটনাটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com