বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বাজারের ব্যাগ থেকে নবজাতক উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬১ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ

কেরানীগঞ্জে একটি বাজারের ব্যাগে ফেলে দেয়া একদিনের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। নাম পরিচয়হীন শিশুটি এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।

শুক্রবার কেরাণীগঞের ব্রাহ্মণকিত্তা এলাকার বাজার রোড়ে একটি ব্যাগের ভেতর থেকে শিশুর কান্না শুনতে পান স্থানীয় এক নারী। আশপাশে কাউকে না পেয়ে নবজাতক শিশুকে দেখতে পান তিনি।

খবর দিলে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করে পুলিশ। তারা জানায়, দুপুরের দিকে একদিনের ওই শিশুটিকে কেউ রাস্তায় ফেলে গেছে।

কেরানীগঞ্জ মডেল থানা উপ-পরিদর্শক মোহাম্মদ সাদ্দাম জানান,’কালিন্দি ইউনিয়নের ব্রাহ্মণকিত্তা বাজারের পাশে একটা বিল্ডিং এর সাইডে বাচ্চাটিকে ফেলে গেছে। আমরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করি। একটা বাচ্চা, জন্মের পর তার মা, তাকে ফেলে রেখে যাওয়া, আসলে খুব মর্মান্তিক।’

অমানবিক এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান,’পুলিশ এবং সাংবাদিক মিলে যে কাজটি করেছেন, সেটা একটি অতি মানবিক কাজ। কারা এ অমানবিক কাজের সঙ্গে জড়িত, তাকে সনাক্ত করে আইনের আওতায় আনবো।’

বর্তমানে নবজাতক শিশুটি সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ঢাকা মেডিক্যালের ইনন্সেটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com