বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুবিতে আনন্দ র‍্যালি

  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৭৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুবিতে আনন্দ র‍্যালি

রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে আনন্দ র‍্যালি করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (৩ মার্চ) বেলা ১২টায় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে আনন্দ র‍্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকের সামনে এসে শেষ হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগর সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসাইন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান বিদ্যুৎ, উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, কজী নজরুল ইসলাম হলের সহ-সভাপতি নাজমুল হাসান পলাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার সাকিবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে আনন্দ র‌্যালিতে অংশ নেন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com