বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রমজানে দইয়ের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্ষুদ্র ব্যবসায়ী ইউসুফ দে‌বিদ্বারে পাগলা কুকু‌রের কাম‌ড়ে দুইদিনে আহত চব্বিশ মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ মুরাদনগরে ৯ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মুকুল মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের কায়কোবাদকে সমর্থন মুরাদনগর ও চৌদ্দগ্রামে শতভাগ কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান

“বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে রাজধানীতে আবর্জনা থাকবে না”

  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৭৯১ বার পড়া হয়েছে
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে রাজধানীতে আবর্জনা থাকবে না
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে রাজধানীতে আবর্জনা থাকবে না

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে আমিন বাজারে নির্মিতব্য দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট স্থাপিত হলে রাজধানীর রাস্তা-ঘাট এবং খাল-বিলসহ যত্রতত্র ময়লা পড়ে থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

শনিবার (২২ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আমিন বাজারে ডাম্পিং স্টেশন এবং গাবতলীর মেকানিক্যাল ওয়ার্কশপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপিত হলে সেখানে প্রতিদিন তিন হাজার টন ময়লা-আবর্জনার প্রয়োজন হবে। এত পরিমাণ ময়লা-আবর্জনা সংগ্রহ করে বিদ্যুৎ প্ল্যান্টে দিলে ঢাকা শহরের যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তুপ আর থাকবে না।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি তার স্বপ্নের প্রকল্প উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, এ প্রজেক্টে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না।

বিদেশি এক কোম্পানির সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চুক্তি করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, চুক্তি হওয়ার ১৮ মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। যদিও তারা এর থেকে কিছুটা সময় বেশি চেয়েছেন। চূড়ান্ত চুক্তির সময় বিষয়টা ফয়সালা হবে।

তিনি বলেন, পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ প্ল্যান্টের পাশে একটি ইকোপার্কও নির্মাণ করা হবে।

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের সব শহরকে পরিচ্ছন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা গ্রহণ করেছেন সেই পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খুব শিগগিরই পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।

মেকানিক্যাল ওয়ার্কশপ পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, শহরকে পরিচ্ছন্ন করতে বর্তমান যন্ত্রপাতির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। তিনি জানান, সিটি করপোরেশন আওতাধীন অবৈধ দখল হওয়া জায়গাগুলো অতিদ্রুত দখলমুক্ত করা হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
slot gacor
slot gacor
divinegc.com
mimislot
MIMI PORTAL
mimislot
ayssports.org
Slot Gacor
mimislot
Social Media Strategy
suburmajuteknik.co.id
slot online
babaslot
mimislot
cbnfm.edu.bd
palabraenpie.org
slot88

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

mimi slot gacor

berita slot gacor terkini

www.drygmt.com

slot gacor

saliayi.com/

Validasi Berita

Pantau Info

Kilas Opini

MIMISLOT





Mimislot

slot gacor