বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো: খুনী ক্যাপ্টেন মাজেদ

  • আপডেটের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৮৪৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো- খুনী ক্যাপ্টেন মাজেদ
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো- খুনী ক্যাপ্টেন মাজেদ

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধুকে হত্যা করা অফিসারদের ফরেন সার্ভিস এবং একটা করে প্রমোশন উপহার দেন জিয়াউর রহমান।

বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমানের পূর্ণ সমর্থন ছিলো বলে জানিয়েছেন সাজাপ্রাপ্ত খুনি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাতকারে দেখা যায় বিষয়টির বিশদ বর্ণনা দিয়েছেন খুনি মাজেদ।

এ বছর এপ্রিলে বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাজেদ এর ফাঁসির রায় কার্যকর হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দীর্ঘ সাক্ষাতকারে মাজেদ বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পর জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল তা বর্ণনা করেন।

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ বলেন, ৭৫’ এর ১৫ই আগস্ট জিয়াউওর রহমান সকাল ১০ টা ১১ টার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে ঢাকা ক্যান্টনমেন্টের জোয়ান এবং অফিসারদের আসতে বলেন। সেখানে তিনি তাদের মোটিভেট করেন গতরাতে যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে মাথা ঘামাবে না। সবাই চেইন অফ কমান্ডে ফিরে যাও। সবাই কাজকর্ম করো। এটি জাতির ব্যাপার আমাদের না।

সেসময় বঙ্গবন্ধুর খুনীদের পুরষ্কার স্বরূপ বিদেশের কূটনীতিক মিশনে চাকরি দেয়ার ক্ষেত্রে তার প্রত্যক্ষ মদদ ছিল বলে জানান এই খুনী।

বঙ্গবন্ধুর খুনী ক্যাপ্টেন মাজেদ বলেন, এখানে বঙ্গভবনের যে সমস্ত অফিসাররা আছে তারা সবাই বিদেশে যাবে, সেখানে তাদের কাগজপত্র তৈরি করতে মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার মাশরুর হক তাকে নির্দেশ দিয়েছে। যেহেতু আমরা বঙ্গভবনে ডিউটি ছিলাম, আমাদেরকেও ব্যাংককে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে আমাদেরকে লিবিয়ায় আশ্রয়ের জন্য বন্দোবস্ত করা হয়েছে। আমাদেরকে উপহার হিসেবে সবাইকে ফরেন সার্ভিস এবং একটা করে প্রমোশনও দিয়ে দিবেন। জিয়াউর রহমানের সরাসরি মদদ ছিল।

সেসময় যত ধরনের অনিয়ম করা যায় সবই করা হয়েছে ।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com