বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

প্রথম আলো সম্পাদক মতিউর রহমানে বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকবে

  • আপডেটের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৯৭১ বার পড়া হয়েছে
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকবে

অনলাইন ডেস্কঃ

ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ক্ষেত্রে মামলাটির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে এ আদেশ দেন। এর ফলে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ওই মামলার কার্যক্রম স্থগিতই থাকছে বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছে চেম্বার আদালত।

মামলাটি বাতিল চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ই ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম প্রথম আলোর সম্পাদকের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেছিল। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ২১শে ডিসেম্বর আপিল বিভাগে আবেদন করলে আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলো সম্পাদকসহ নয়জনের বিরুদ্ধে ১২ই নভেম্বর অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এই অভিযোগ গঠনের বৈধতা নিয়ে ও মামলা বাতিল চেয়ে ৬ ই ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন মতিউর রহমান। সংবাদ: ডিবিসি


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com