বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ১২ নেতা-কর্মী আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগুযুবলীগের ১২ নেতা-কর্মী আটক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত ওই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের পরিচয় শনাক্ত করে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয় ও কোতোয়ালি থানার সামনেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয় বলে জানা যায় । ৪৯ সেকেন্ডের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিল ভবঘুরে ও টোকাই প্রকৃতির। এতে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক মোশাররফ রহমান মুনসহ কয়েকজন সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মিছিলের ঘটনায় আমরা অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী জানান, “ভিডিও ফুটেজ পর্যালোচনা করে শনাক্তের পর অভিযান পরিচালনা করা হয়েছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com