বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রমজানে দইয়ের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্ষুদ্র ব্যবসায়ী ইউসুফ দে‌বিদ্বারে পাগলা কুকু‌রের কাম‌ড়ে দুইদিনে আহত চব্বিশ মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ মুরাদনগরে ৯ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মুকুল মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের কায়কোবাদকে সমর্থন মুরাদনগর ও চৌদ্দগ্রামে শতভাগ কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান

নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহত ইমামের লাশ গ্রামের বাড়ি মুরাদনগরে দাফন : এমপি’র শোক প্রকাশ

  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৫ বার পড়া হয়েছে
নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহত ইমামের লাশ গ্রামের বাড়ি মুরাদনগরে দাফন : এমপি’র শোক প্রকাশ
নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণে নিহত ইমামের লাশ গ্রামের বাড়ি মুরাদনগরে দাফন : এমপি’র শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ

নারায়নগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত মসজিদের ইমাম ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালেক নেছারীর (৬০) লাশ কুমিল্লার মুরাদনগরে দাফন করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দারোরা ইউনিয়নের পুটিয়াজুরি গ্রামের কবরস্থানে ওই লাশ দাফন করা হয়।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাওলানা আব্দুল মালেক নেছারী পুটিয়াজুরি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। তিনি মুরাদনগর উপজেলার পরমতলা মাদরাসা থেকে দাখিল, বাখরনগর মাদরাসা থেকে আলিম ও ফাজিল এবং সোনাকান্দা মাদরাসা থেকে কামিল পাশ করেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। নিহতের লাশ গ্রামের বাড়ি আসছে এমন খবরে আশ-পাশের কয়েক গ্রামের সহ¯্রাধিক লোক তাকে এক নজর দেখার জন্য জড়ো হয়।

নিহতের বৃদ্ধ মা কমলা খাতুন (৮২) অশ্রুসজল চোখে বলেন, দীর্ঘ ২২/২৩ বছর যাবত আমার ছেলে ওই মসজিদে ইমামতি করতেন। জীবনের শেষ সময়ে এসে আমার প্রাণপ্রিয় ছেলের এমন মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যু দেখতে হবে কল্পনাও করি নাই। মনে হচ্ছে আমার উপর আকাশ ভেঙ্গে পড়েছে। আপনারা সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

পুটিয়াজুরি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ বলেন, মাওলানা আব্দুল মালেক নেছারী যদিও স্বপরিবারে নারায়নগঞ্জ বসবাস করতেন, তবুও তিনি এলাকার সাধারণ মানুষ ও সামাজিক কর্মকান্ডে সহযোগিতা করতেন। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন ভদ্র ও বিনয়ী গুণের অধিকারী। আকস্মিক দূর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তাঁর দাফন কাজে অংশ নেওয়া স্বাস্থ্য কর্মী আবুল কালাম আজাদ ও সিএইচসিপি সুমন সরকার বলেন, সরকারের স্বাস্থ্য বিধি মেনে নিহতের লাশ দাফন কাজ সম্পন্ন হয়েছে। তিনি গ্রামের সব শ্রেণি পেশার মানুষের দু:খ-দূর্দশায় এগিয়ে আসতেন। তাই তাঁর মৃত্যুতে আমরা সকলেই শোকাহত।

এ দিকে নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রবিবার সকালে তাঁর নিজস্ব ফেইসবুক আইডিতে ওই শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নারায়নগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ পড়ার সময় এক বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ গুরতর অগ্নিদগ্ধ ৩৭ জনকে জরুরী ভিত্তিতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে রবিবার রাত ৮টা পর্যন্ত ২৪ জন মারা যায়। বাকীদের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
slot gacor
slot gacor
divinegc.com
mimislot
MIMI PORTAL
mimislot
ayssports.org
Slot Gacor
mimislot
Social Media Strategy
suburmajuteknik.co.id
slot online
babaslot
mimislot
cbnfm.edu.bd
palabraenpie.org
slot88

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

mimi slot gacor

berita slot gacor terkini

www.drygmt.com

slot gacor

saliayi.com/

Validasi Berita

Pantau Info

Kilas Opini

MIMISLOT





Mimislot

slot gacor