বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

দেবিদ্বারে সরকারি পুকুর থেকে মাটি উত্তোলন তিনটি ড্রেজার মেশিন ধ্বংস

  • আপডেটের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৭৭৬ বার পড়া হয়েছে
দেবিদ্বারে সরকারি পুকুর থেকে মাটি উত্তোলন তিনটি ড্রেজার মেশিন ধ্বংস

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বারে সরকারি একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার ভানী ইউনিয়নের স্বর্ণকার পাড়ার পুকুরে একটি ও আছাদনগরে অন্য একটি পুকুরে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গিয়াস উদ্দিন। এসময় ড্রেজার মালিকসহ শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।

মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, ভানী ইউনিয়নের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রি করে আসছেন। স্থানীয় কৃষক ও বাসিন্দারা দীর্ঘদিন এমন একটি অভিযোগ করে আসছিলেন। অবশেষে অভিযানে নামেন এসিল্যান্ড মোহাম্মদ গিয়াস উদ্দিন।

স্থানীয়রা বলেন, মহসিন স্বর্ণকার, ইউপি সদস্য মোমিন, আবুল বাসার, রাব্বি, জাহাঙ্গীর, নূরুল ইসলাম, আলাউদ্দিনসহ একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ভানী ইউনিয়নের বিভিন্ন ফসলি জমি, সরকারি পুকুর ও জলাশয় থেকে মাটি বিক্রি করে আসছেন। এতে স্থানীয় কৃষকদের ফসলি জমি নষ্টসহ পুকুর পাড়ের বাড়ি ঘর ধসে পড়ার আশংকা রয়েছে। এছাড়াও মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়রা বারবার বাঁধা দেওয়ার চেষ্টা করলেও বাঁধায় কোন কাজে আসছেনা।

সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন বলেন, ভানী ইউনিয়নের বিভিন্ন স্পটে সরকারি পুকুর থেকে অবৈধভাকে বালু উত্তোলন করছে এমন একটি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি মাটি কাটার যন্ত্র ও পাইপ নষ্ট করা হয়েছে। এরপরও যদি বালু উত্তোলন করা হয়, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com