বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর হামলর প্রতিবাদে মানববন্ধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৭২৯ বার পড়া হয়েছে
দাউদকান্দিতে প্রধান শিক্ষকের উপর হামলর প্রতিবাদে মানববন্ধন

দাউদকান্দি  প্রতিনিধিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ও ম্যানেজিং কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় সংলগ্ন মালিগাও সড়কে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহনেওয়াজ ভূইয়া, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন ঢালী, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি শাহাজাহান খান, দাতা সদস্য মুক্তিযোদ্ধা জহিরুল হক ভূইয়া প্রমূখ।

প্রধান শিক্ষকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানিয়ে বক্তারা বলেন,
বিদ্যালয়ের অফিস সহকারী বিল্লাল হোসেনকে টাকা আত্মসাতের অভিযোগসহ বিভিন্ন মামলার কারণে সাময়িক বরখাস্ত করার পর নানা ভাবে প্রধান শিক্ষককে হুমকি দিয়ে আসছে। বিল্লালকে চাকরিতে বহাল না করায়, সে কাউকে দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি।

প্রসঙ্গত, হাটখোলা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হকের উপর বুধবার ( ১৩ জানুয়ারি) সকালে উপজেলার পুটিয়া এলাকায় হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com