বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ঢাবির দুই সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলায় কুবিসাস’র নিন্দা

  • আপডেটের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৬৬৫ বার পড়া হয়েছে

রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউন এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেলের ওপর ছাত্রলীগের সঙ্ঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শনিবার (২৭ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের উপর এমন বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের শামিল। আমরা মনে করছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি এবং নিজেদের জবাবদিহিতার ঊর্ধ্বে ভাবার কারণে এমন হিংস্র হয়ে উঠছে কতিপয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুধু হিংস্রতায় শেষ দেখছি না বরং হামলা, নির্যাতনের পর আবার গৌরবের সাথে তা স্বীকার করার প্রবণতাও দেখা যাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে এসে ছাত্রলীগের এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি জবাবদিহিতামূলক ক্ষমতা কাঠামাে গড়ে তুলতে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন বিক্ষোভ ডাকেন। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা বর্বরোচিত হামলার স্বীকার হন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেল।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com