বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী দেবিদ্বারে দেয়াল চাপায় এক মাদ্রাসার শিক্ষার্থী নি*হ*ত! মুরাদনগরে যুবকের গ’লা’কা’টা লা-শ উদ্ধার, নেশা ও ভাগবাটোয়ারা নিয়ে খু-নের সন্দেহ কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শতভাগ রাজনীতিমুক্ত হবে ‘কৃষক কার্ড’ উদ্বোধন পহেলা বৈশাখ: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন মুরাদনগরে ‘ধর্মমন্ত্রীর’ উপস্থিতিতে বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন মুরাদনগরে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি ও ভিডিও ধারন, গ্রেফতার ১ মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান: দুই মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুরাদনগরে অভাবের তাড়নায় বিষপানে মা-মেয়ের আত্মহত্যা অভিযোগের পাহাড়, নেই তদন্তের উদ্যোগ— প্রশ্নের মুখে মুরাদনগরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, মুরাদনগরে শোকের ছায়া ১৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম: মুরাদনগরে নিম্নমানের নির্মাণ ভেঙে ফেললেন প্রকৌশলী, সাব-কন্ট্রাক্ট বাতিল দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি আল আমিন গ্রেপ্তার

ঢাকায় মুরাদনগর আরএমজি প্রফেশনালস-এর আত্মপ্রকাশ

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর গুলশান নর্থ ক্লাব লিমিটেডে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে মুরাদনগর আরএমজি প্রফেশনালস (MRP)। তৈরি পোশাক শিল্পের শীর্ষ ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও পেশাজীবীদের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এম. মোজিবুল হক, প্রধান উপদেষ্টা MRP এবং চেয়ারম্যান, শাহ গ্রুপ ও টিএএস গ্রুপ। তিনি বলেন, “বৈশ্বিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে হলে সম্মিলিত প্রচেষ্টা, দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্কিং অত্যন্ত জরুরি।”

প্রায় ১১০ জন সদস্য ও অতিথি এ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন—অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কের আহমাদুল হক, যুগ্ম সচিব মো. মনিরুল আলম, যুগ্ম সচিব ও পরিচালক খন্দকার নুরুল হক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল হকসহ আরএমজি ও ব্যাংকিং খাতের প্রতিনিধিরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, MRP কেবল মুরাদনগরের পেশাজীবীদের প্ল্যাটফর্ম নয়; বরং জাতীয় পর্যায়েও তৈরি পোশাক খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চায়।

মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় মো. বরকত উল্লাহ-র সমাপনী বক্তব্য ও নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে।

উল্লেখ্য, মুরাদনগর আরএমজি প্রফেশনালস (MRP)-এর লক্ষ্য হলো মুরাদনগরের উদ্যোক্তা ও পেশাজীবীদের একত্রিত করে দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং বাংলাদেশের আরএমজি খাতকে বৈশ্বিক অঙ্গনে আরও শক্তিশালী করে তোলা।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
divinegc.com
mimislot
mimislot
Social Media Strategy
babaslot
mimislot
slot gacor
arhivs.jekabpilslaiks.lv

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

www.drygmt.com

slot gacor

tempat pola gacor tersembunyi

mimi slot gacor

saliayi.com

Validasi Berita

Pantau Info

Kilas Opini

slot

slot

situs slot