বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

ডাকাতি করার আগে ডাকাত ধরায় ওসিকে ফুল দিলো শুভসংঘ

  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০১০ বার পড়া হয়েছে
ডাকাতি করার আগে ডাকাত ধরায় ওসিকে ফুল দিলো শুভসংঘ

নিজস্ব প্রতিবেদকঃ

প্রবাদে আছে চোর পালালে বুদ্ধি বাড়ে। লোকমুখে প্রচলন ছিল ঘটনা ঘটার পর পুলিশ আসে। এসব কথা গুলোর ব্যাতিক্রম ঘটনা ঘটিয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান।

ডাকাতির প্রস্তুতির কালে আন্তজেলার চারজন ডাকাতকে আটক করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন তিনি। অপর দিকে ডাকাতি করার আগে ডাকাত ধরার মতো প্রশংসনীয় কাজ করায় গতকাল বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠ শুভসংঘ মুরাদনগর উপজেলা শাখা ওসিকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানায়।

ওসি সাদেকুর রহমান বলেন, কালের কণ্ঠের শুভসংঘের আকস্মিক এমন ব্যতিক্রম উদ্যোগে আমি আপ্লুত। তিনি আরো বলেন, দুই মাস তের দিন হলো আমি মুরাদনগর থানায় জয়েন করেছি। আমার কাজ হচ্ছে উপজেলা বাসিকে নিরিবিচ্ছিন্ন সেবা প্রদান করা। তবে শুভসংঘের এই উদ্যোগ আমার কর্মে স্পিহা আরো বাড়িয়ে দিলো।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক আজিজুর রহমান, সাংবাদিক হাবিবুর রহমান, শামিম আহম্মেদ, জাকির হোসেন, এমকে আই জাবেদ, শুভসংঘের সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, সম্পাদক রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

উল্লেখ্য : গত সোমবার গভীর রাতে উপজেলার নেয়ামতকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলার চারজন ডাকাতকে আটক করে মুরাদনগর থানা পুলিশ। আটককৃত ডাকাতরা হলো, উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত ডা: নুরুজ্জামানের ছেলে হেদায়ত উল্লাহ ওরফে মনির, জেলার কোতোয়ালি থানার নোয়াপাড়া গ্রামের আবু রায়হানের ছেলে জীবন মিয়া, ফেনী সদরের বিরিঞ্চি গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জাহিদ হাসান ও উপজেলার লাজৈর গ্রামের আব্দুল্লাহর ছেলে ফরহাদ হোসেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com