বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কাজী শাহ মোজাক্কের

  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

আন্তর্জাতিক তরুণ নেতাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) এর ঢাকা প্রেস্টিজ ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা মুরাদনগরের কৃতিসন্তান কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম।

গতকাল রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর এক্সট্রাঅর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে জেসিআই ঢাকা প্রেস্টিজ এর লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষনা করা হয়।

কাজী শাহ মোজাক্কের আহমেদুল ইসমাম একাধারে একজন উদ্যমী তরুণ, সমাজসচেতন নেতৃত্ব গুণে গুণান্বিত এবং গর্বিত পারিবারিক ঐতিহ্যের ধারক। তিনি TAS এভিয়েশন গ্রুপের চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মুজিবুল হক এর সুযোগ্য সন্তান। তার পিতা ১৯৯২ সালে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ১৯৯৩ সালে জেসিয়াই ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জেসিআই একটি অরাজনৈতিক, অলাভজনক বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ, সামাজিক উন্নয়ন এবং টেকসই প্রভাব তৈরির লক্ষ্যে কাজ করে থাকে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে সক্রিয় এই সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার তরুণদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

জেসিআই বাংলাদেশ দেশের তরুণ নেতৃত্ব বিকাশ ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সারাদেশে বিভিন্ন সক্রিয় লোকাল চ্যাপ্টার সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে।

নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় ইসমাম বলেন, “জেসিআই ঢাকা প্রেস্টিজ-এর নেতৃত্ব পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞ। তরুণদের নিয়ে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, আমার বাবার মতোই আমি চাই মানুষের জন্য কাজ করতে, কমিউনিটি ডেভেলপমেন্ট ও টেকসই পরিবর্তনের পথে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com