বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

জায়গা দখল করতে গিয়ে গনধোলাই খেলেন বরুড়া উপজেলা ছাত্রলীগ নেতা

  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯১১ বার পড়া হয়েছে
জায়গা দখল করতে গিয়ে গণধোলাই খেলেন উপজেলা ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা বরুড়া উপজেলায় অন্যের ভোগ দখলীয় যায়গা দখল করতে গিয়ে জনতার গনধোলাই খেলেন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকার।

জানা যায় মঙ্গলবার বিকালে দলবল নিয়ে বরুড়া বাজার সিএনজি স্ট্যান্ডে অন্যের ভোগ দখলীয় যায়গা দখল করতে যায় লিপন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় একজনের ওপর হামলা চালায় লিপন ও তার সহযোগীরা। তখন স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে। জনতার গনধোলাইয়ে লিপন সহ তার কয়েকজন সহযোগী আহত হওয়ার খবর পাওয়া যায়।

ঘটনার সত্যতা জানার জন্য ছাত্রলীগ নেতা লিপনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগেও বরুড়ার দীর্ঘদিনের পুরনো মিঠাই বাজারে অসহায় দোকানদারদের তুলে দিয়ে তাদের যায়গা দখল করে দোকান করেছে এই লিপন।

বরুড়া বাজারসহ বিভিন্ন যায়গা দখল করা ও অন্যের হয়ে ভাড়া খেটে দখল করে দেয়ার বহু অভিযোগ এই লিপনের বিরুদ্ধে।

এলাকাবাসী আরও জানান, লিপন কখনও স্কুলের বারান্দায়ও যায়নি, অথচ পরিচয় দেয় ছাত্রলীগ নেতা।

শুধু অস্ত্রবাজি, চাঁদাবাজি আর প্রভাব বিস্তার করে ক্ষমতাসীনদের নজরে আসে এই লিপন। বাড়ি চান্দিনা হলেও বরুড়ায় এসে ভাড়া খেটে নেতাদের খুশি করে বাগিয়ে নিয়েছে ছাত্রলীগের পদ।

অস্ত্র নিয়ে প্রটোকল দেয়া, মাদক সাপ্লাই দেয়া ও চাঁদাবাজির ভাগ দেয়ার কারণে নেতাদেরও পছন্দের সে। সম্প্রতি তার অত্যাচার বেড়ে গেছে।

এজন্যই আজ অন্যের জমি দখল করতে যাওয়ায় জনগনের গণধোলাই খায়।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com