
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অবৈধভাবে আবাদযোগ্য কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ১৫ ধারায় ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।