বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৭৭১-৪২৩৩১৪ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার বাঙ্গরায় ২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জায়গা দখলমুক্ত মুরাদনগরে খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ রমজানে দইয়ের দাম কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ক্ষুদ্র ব্যবসায়ী ইউসুফ দে‌বিদ্বারে পাগলা কুকু‌রের কাম‌ড়ে দুইদিনে আহত চব্বিশ মুরাদনগরে ২ লাখ টাকাসহ ব্যবসায়ী নাসির উদ্দিন নিখোঁজ, অপহরণের আশঙ্কা মুরাদনগরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ মুরাদনগরে ৯ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৭ জন মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সমর্থন পেলেন কায়কোবাদ তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মুকুল মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের কায়কোবাদকে সমর্থন মুরাদনগর ও চৌদ্দগ্রামে শতভাগ কেন্দ্র সিসি ক্যামেরার নজরদারিতে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান

চির নিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান খাজা মোহাম্মদ আলী

  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৭০৩ বার পড়া হয়েছে
চির নিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান খাজা মোহাম্মদ আলী

স্টাফ রিপোর্টারঃ

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান খাজা মোহাম্মদ আলী।

বার্ধক্যজনিত কারণে তিনি ৯৬ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রথম জানাজার নামায কুমিল্লা সিটির তালপুকুর পাড়ে দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। পরে মরহুমের গ্রামের বাড়ি কলাকান্দি গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় দলমত নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে।

জানা যার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে কথা বলেন উপস্থিত সুধীজন । তারা বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। বিএনপির রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত হলেও সকলের সাথে তাঁর ছিল একটি নিবিড় সম্পর্ক। ঠান্ডা মেজাজের এই লোকটি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সকলে খাজা মোহাম্মদ আলীর জান্নাত কামনা করেন।

যারা কথা বলেন তারা হলেন, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি ভূইয়া, হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আজিজুর রহমান, তিতাস উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ৫ নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার, জাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌফিক মীর, মাছিমপুর আর আর ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, মরহুমের ছেলে ব্যারিস্টার এম আক্তারুজ্জামান ও কলাকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আই টিপু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগ নেতা আঃ করিম মুন্সি, মোঃ ইব্রাহিম সরকার, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সরকার, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন বাবুল, কলাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এমরান সরকার, সাধারণ সম্পাদক হাজি মোস্তফা সরকার, কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ
মোঃ জসিম মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক রিপন হাসান নিপু, কলাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও আ’লীগ নেতা আতাউর রহমান শানু প্রমুখ। এই দিকে খাজা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কুমিল্লা – ২ ( তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরী, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। জানাযা পড়িয়েছেন মরহুমের নাতি হাফেজ আরিফ বিল্লাহ।

উল্লেখ্য তিনি ছিলেন কলাকান্দি ইউনিয়নের প্রতিষ্ঠাতা, তৎকালীন বৃহত্তর ভিটিকান্দি ইউনিয়ন ও বর্তমান কলাকান্দি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান,কলাকান্দি বাজারের প্রতিষ্ঠাতা। এছাড়াও কলাকান্দি মোহাম্মদীয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন তিনি।

বর্ষীয়ান রাজনীতিবিদ খাজা মোহাম্মদ আলী চেয়ারম্যান ৩ আগস্ট ২০২০খ্রি. বিকেল ৫ঃ৩০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কলাকান্দি ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com
slot gacor
slot gacor
divinegc.com
mimislot
MIMI PORTAL
mimislot
ayssports.org
Slot Gacor
mimislot
Social Media Strategy
suburmajuteknik.co.id
slot online
babaslot
mimislot
cbnfm.edu.bd
palabraenpie.org
slot88

royailstar.com

cost-transforming-audiences.eu

allisonrandolph.com

thetinywife.com

danhconnao.com

ltccloudmining.net

polishingtiles.com

www.webcreativesolution.com

www.urmadsolutions.com

www.westportcentral.com

mimi slot gacor

berita slot gacor terkini

www.drygmt.com

slot gacor

saliayi.com/

Validasi Berita

Pantau Info

Kilas Opini

MIMISLOT





Mimislot

slot gacor