বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

চাকরিতে কোটা বাতিল অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

  • আপডেটের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৯০৭ বার পড়া হয়েছে
চাকরিতে কোটা বাতিল অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ

সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ‘শহীদ সন্তান-৭১’ আয়োজিত আলোচনা সভায় ওঠা দাবির সঙ্গে সংহতি জানিয়ে তিনি এ আহবান জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে অবশ্যই কোটা বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। রাজাকারের সন্তানদের দ্বারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। প্রশাসনে যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক না থাকে, তাহলে সেখানে তারা সেই গান গাইবে, যা পাকিস্তান আমলে গাইত। মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের মূল্যয়ন প্রধানমন্ত্রী অবশ্যই করবেন।

সভায় সংগঠনটির পক্ষ থেকে ১৫ ডিসেম্বরকে জাতীয় শহীদ বীর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণাসহ সরকারের কাছে বেশ কয়েকটি দাবি জানানো হয়।

অন্য দাবির মধ্যে রয়েছে- শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের নাতি-নাতনিদের উত্তরাধিকার সুবিধা প্রদান এবং সরকারি চাকরিতে কোটা সুবিধা প্রবর্তন, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ২৫% রাজনৈতিক কোটা নির্ধারণ, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী পরিবারের তালিকা প্রণয়ন এবং যুদ্ধাপরাধী সন্তানদের বয়কট ও রাজাকারের তালিকা দ্রুত প্রস্তুত করে বিচার নিশ্চিত করা।

সভায় গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ ভূঁইয়া বলেন, আজ প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের নামের শুরুতে সন্মানসূচক ‘বীর’ যুক্ত করার নির্দেশ দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর পর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে চরম লাঞ্ছিত করা হয়েছিল। তখন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা তিনশত টাকা দেওয়া হত। এর চেয়ে অপমানজনক আর কী হতে পারে।

‘শহীদ সন্তান-৭১’ সংগঠনের সভাপতি ড. সেলিনা রশীদ বলেন, অযত্ন, অবহেলা, পিতৃস্নেহ হতে বঞ্চিত শহীদ সন্তানেরা সময়ের পরিক্রমায় আজ এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন যড়যন্ত্র, জাতির পিতা বা তার পরিবারকে অপমান করার যে কোন দুঃসাহস রুখে দেওয়ার ক্ষমতা এখন শহীদ পরিবারদের আছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আল আমিন মুক্তির সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন, বিশিষ্ট আইনজীবি জাকির আহম্মেদ, মুক্তিযোদ্ধা সন্তান অধ্যাপক এম.এ হাফিজ ও এমদাদুল হক।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com