বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে হোমনায় অটোরিকশা ছিনতাই করে চালককে গলা কেটে হত্যা মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮৬

  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৬০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

রবিবার দুপুরে স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আবারো ২২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ১৫৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ৮৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত  হয়েছে। এনিয়ে দেশে মোট ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ৫৮৬ জন। এ নিয়ে সর্বোমোট ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন সুস্থ হয়েছেন।

গত মার্চ মাসের ৮ তারিখ বাংলাদেশে সর্বোপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার কথা জানানো হয় এবং সর্বোপ্রথম করোনায় আক্রান্ত ব্যাক্তির মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। তারপর গত ১৪ এপ্রিল বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। তারপর থেকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে দেশে মোট ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন করোনায় আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীন থেকে উৎপত্তি হয় প্রাণঘাতী এই করোনাভাইরাসের। বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশের প্রত্তেকটি অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পরে।

গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের সংকটকে মহামারি ঘোষণা করেন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com