বিজ্ঞপ্তি:
"কুমিল্লা টাইমস টিভিতে" আপনার প্রতিষ্ঠান অথবা নির্বাচনী প্রচারনার জন্য এখনি যোগাযোগ করুন : ০১৬২২৩৮৮৫৪০ এই নম্বরে
শিরোনাম:
মুরাদনগরে গোমতী নদীর কচুরিপানা পরিষ্কারে যান্ত্রিক অভিযান শুরু হোমনায় ট্রান্সফরমার চুরি: স্থানীয়দের হাতে চোর আটক কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বামীর যাবজ্জীবন মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে হত্যা কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর দেবিদ্বারে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্পাদক গ্রেপ্তার কুমিল্লায় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল আটক খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি: মীর স্নিগ্ধ মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার বাঙ্গরায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সাংবাদিক সমিতি কুমিল্লার প্রচার সম্পাদক হলেন রুবেল মজুমদার

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন কায়কোবাদ

  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মুরাদনগর:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকায় কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণে তিনি মুরাদনগরসহ কুমিল্লা অঞ্চলে সুপরিচিত এক জননেতা। এর আগে তিনি জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও ৫ বার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলের মনোনয়ন ঘোষণার পর মুরাদনগর জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, কায়কোবাদ সাহেবের নেতৃত্বে মুরাদনগরে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে।

মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন কুমিল্লা টাইমস কে জানান, দলের পক্ষ থেকে কায়কোবাদ দাদা মনোনয়ন পাওয়ায় মুরাদনগরের নেতাকর্মী ও সর্বস্তরের জনগন আনন্দিত। মুরাদনগর বিএনপি কায়কোবাদ দাদার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত আছি। আগামী নির্বাচনে দাদাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবে মুরাদনগরের জনগন।


কুমিল্লা টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিজ্ঞাপন

সকল স্বত্বঃ কুমিল্লা টাইমস কতৃক সংরক্ষিত

Site Customized By NewsTech.Com